৩২তম (বিশেষ) বিসিএস ২০১২
প্রথম পত্র

দ্রষ্টব্য: বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর। দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান।।

১. ১৯৪৭ সালের পর হতে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
২. বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয় কেন? সংশ্লিষ্ট ভৌগোলিক তথ্যসমূহ উল্লেখপূর্বক বর্ণনা করুন।
৩. সংবিধান সংশোধন বলতে কি বুঝায়? বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে এবং পঞ্চদশ সংবিধান। সংশোধনের উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করুন।
৪. মধ্যম আয়ের দেশ বলতে কি বুঝেন? মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায়?
৫. স্থানীয় সরকার পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যতীত সত্যিকার অর্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্ভব নয়-বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করুন।
৬. ইপিজেড কি? ইপিজেড কিভাবে শিল্প উন্নয়নে ভূমিকা রাখছে?
৭. বর্তমানে গ্যাস সংকট মোকাবেলায় সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? সম্প্রতি বাংলাদেশ কর্তৃক সমুদ্র বিজয় এতে কি প্রভাব ফেলবে বলে মনে করেন?
৮. দারিদ্র্য বিমোচন বলতে কি বুঝায়? এ বিষয়ে বাংলাদেশের সাফল্য বা ব্যর্থতা বর্ণনা করুন।
৯. বাংলাদেশের জনাধিক্যের কারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করুন।
১০. বাংলাদেশের নিরক্ষরতা ২০২১ সালের মধ্যে দূরীকরণে কি কি কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন?
১১. বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কতটি এবং কি কি? প্রধান তিনটি উপজাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
১২. GDP-তে শিল্পখাতের অবদান তুলে ধরুন। বাংলাদেশে শিল্পখাতে বিদ্যমান সমস্যা ও তা সমাধানে আপনার সুপারিশ কি?
১৩. বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু? এদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কি কি করণীয় বলে আপনি মনে করেন?
১৪. বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় ব্যক্তিখাতকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা কি? এ যাবৎ কি কি প্রকল্প পিপিপি এর আওতায় বাস্তবায়িত হচ্ছে?
১৫. বাংলাদেশে পুঁজি বাজারের সম্ভাবনা কতটুকু? পুঁজি বাজারের বিদ্যমান সমস্যা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন?

31th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

31th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

30th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

30th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

29th BCS Written Question Bangladesh Affairs (1st paper)

29th BCS Written Question Bangladesh Affairs (2nd paper)

প্রস্তুতি

নন ক্যাডার চাকরি পরীক্ষার প্রস্তুতি (লিখিত)

চাকরি পরীক্ষার প্রস্তুতি

কৃষি বিষয়ক চাকরি প্রস্তুতি

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

চাকরি বিষয়ক পরামর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *